Header Ads

Header ADS

হস্তমৈথুন করার শাস্তি

 


হস্তমৈথুন করার শাস্তি:


পুরুষ বা মহিলা যে কেউ হস্তমৈথুন করা হারাম। এমন ব্যক্তির উপর হাদীসে পাকের মধ্যে লানত করা হয়েছে। ফকিহ আবু লাইছ সমরকন্দি رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ এর বর্ণনাকৃত এক হাদীসে পাকের মধ্যে ৭ জন গুনাহগার ব্যক্তির শাস্তির কথা এসেছে তাদের মধ্যে একজন হচ্ছে হস্তমৈথুনকারী বর্ণিত আছে: ‘কিয়ামতের দিন আল্লাহ্ তাআলা তার (হস্তমৈথুনকারী) প্রতি রহমতের দৃষ্টি দিবেন না এবং তাকে পবিত্রও করবেন না বরং তাকে সরাসরি জাহান্নামে নিয়ে যাওয়ার হুকুম প্রদান করা হবে।’ [1]


আ’লা হযরত, ইমাম আহমদ রযা رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ এক প্রশ্নোত্তরে বলেন: ‘(হস্তমৈথুনকারী) গুনাহগার, বারবার করলে কবীরা গুনাহকারী, ফাসিক।’ তিনি আরাে বলেন: ‘কোন হস্তমৈথুনকারী যদি তাওবা ব্যতিত মৃত্যু বরণ করে, তবে সে কিয়ামতের দিন এ অবস্থায় উঠবে যে তার দু’হাত গর্ভবতী হবে। যার কারণে কিয়ামতের ময়দানে লােকদের বিশাল সমাবেশের সামনে তাকে লজ্জিত হতে হবে।’ [2]


Reference:

(1): [তামবিহুল গাফিলীন: ১৩৭ পৃষ্ঠা]

(2): [ফতওয়ায়ে রযবিয়্যা: ২২/২৪৪ পৃষ্ঠা]


হস্তমৈথুনের ২৬ টি শারীরিক আপদ:


১. মন দুর্বল হয়।

২. পাকস্থলী বিকল হয়।

৩. কলিজা বিকল হয়।

৪. হৃদপিণ্ড বিকল হয়।

৫. দৃষ্টিশক্তি দূর্বল।

৬. কানে শাঁ শাঁ আওয়াজ আসা।

৭. খিটখিটে স্বভাব।

৮. সকালে ঘুম থেকে উঠার সময় শরীরে অলসতা।

৯. জোড়ায় জোড়ায় ব্যথা ও চোখ ঢুকানাে।

১০. ‘বীর্য’ পাতলা হয়ে যাওয়ায় অল্প আর্দ্রতা প্রবাহিত হতে থাকা, ছিদ্রে আর্দ্রতা থাকা ও পঁচা অতঃপর এ কারণে অনেক ক্ষেত্রে জখম হয়ে পড়া ও তাতে পুঁজ হওয়া।

১১. প্রথম দিকে প্রস্রাবে সামান্য জ্বালাপােড়া।

১২. এরপর মূলবস্তু বের হওয়া।

১৩. অতঃপর জ্বালাপােড়া বৃদ্ধি পাওয়া।

১৪. অবশেষে পুরাতন গণােরিয়া (অর্থাৎ জ্বালাপােড়া ও পূজ বের হতে থাকে) হয়ে জীবনকে এরূপ বিস্বাদ করে দেয় যে, মানুষ মৃত্যু কামনা করতে থাকে।

১৫. “ বীর্য পাতলা হওয়ার ধরুন কোন রূপ খেয়াল ধ্যান ছাড়া প্রস্রাবের পূর্বে বা পরে প্রস্রাবের সাথে বীর্য বের হয়ে যাওয়া , যেটাকে “ ক্ষয়রােগ ” বলা হয়। যা মারাত্মক রােগ সমূহের মূল।

১৬. বিশেষ অঙ্গ বাঁকা হওয়া।

১৭. নিস্তেজ হওয়া।

১৮. গােড়া দূর্বল হয়।

১৯. বিয়ের অনুপযুক্ত হওয়া।

২০. যদি মিলনে সক্ষম হয় তবুও সন্তানের আশা না থাকা।

২১. কোমরে ব্যথা।

২২. চেহারা হলুদ বর্ণ।

২৩. চোখে গর্ত।

২৪. হিংস্রতা পূর্ণ চেহারা।

২৫. পুরানাে (T.B রােগ) জ্বর হয়।

২৬. পাগলামী হয়।


[আমীরে আহলে সুন্নাত, মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتۡ بَرَکاتُہُمُ الۡعَالِیَہ এর লিখিত রিসালা: ‘লূত সম্প্রদায়ের ধ্বংসলীলা’ হতে সংগৃহীত]

No comments

Powered by Blogger.