হস্তমৈথুন থেকে বাঁচার ৬টি প্রচেষ্টা
হস্তমৈথুন থেকে বাঁচার ৬টি প্রচেষ্টা:
(১) (আমরদের) সুদর্শণ বালকের আসক্তি, কুদৃষ্টি, হস্তমৈথুনের শাস্তি এবং দুনিয়াবী ক্ষতির প্রতি গভীরভাবে চিন্তা করে নিজেকে ভয় প্রদর্শন করবে।
(২) যাকে যৌন উত্তেজনা কষ্ট দেয় সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়।
(৩) বিবাহিত ব্যক্তি বিদেশে চাকরি অথবা ব্যবসার কাজে চার মাসের অধিক স্ত্রী থেকে আলাদা থাকা (স্বামী-স্ত্রী উভয়ের জন্য) অত্যন্ত বিপদজনক। পৃথক থাকার কারনে উভয়ে কু-কর্মে লিপ্ত হয়ে দুনিয়া ও আখিরাত নষ্ট করতে পারে, তাতে আশ্চর্যের কিছু নেই।
আ'লা হযরত رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ ফতােওয়ায়ে রবীয়ার ২৩ তম খন্ডের ৩৮৮ পৃষ্ঠায় বলেন: প্রয়ােজন ছাড়া সফরে বেশি দিন অবস্থান করা উচিত নয়। হাদীস শরীফে রয়েছে: “ যখন কাজ শেষ হয়ে যায়, তখন সফর থেকে তাড়াতাড়ি ফিরে আসো। ” (মুসলিম শরীফ: ১০৬৩ পৃষ্ঠা, হাদীস/১৯২৭) আর যে নিজ দেশে স্ত্রী রেখে এসেছে সে যেন যতটুকু সম্ভব চার মাসের মধ্যে ফিরে আসে। আমীরুল মুমিনীন, হযরত সায়্যিদুনা ওমর ফারুকে আযম رَضِیَ اللّٰہُ تَعَالٰی عَنْہ এ হুকুম প্রদান করেছিলেন।
(৪) প্রত্যেক ঐ কাজ ও স্থান থেকে বিরত থাকবে যার মধ্যে যৌন উত্তেজনার আশঙ্কা থাকে। উদাহরণস্বরূপ যে কাজে অথবা জায়গায় আমরদের (সুদর্শন বালকের) মাধ্যম আসে তা থেকে দূরে থাকতে হবে।
(৫) ভাবী, জেঠী, চাচী, মামী, চাচাত, খালাত, মামাত, ফুফাত বােনদের কাছ থেকে পর্দা করা ফরয (শরয়ী পর্দা রয়েছে)। আল্লাহর পানাহ! যে এদের কাছ থেকে দৃষ্টি নত রাখে না, অবাদে মেলামেশা করে, হাসি-তামাশা করে, যৌন উত্তেজনামূলক কথা-বার্তা বলে। এবং যৌন উত্তেজনার আধিক্যের অভিযােগও করে তবে সে বােকার সর্দার। কেননা, সে নিজেই নিজের হাতকে আগুনে নিক্ষেপ করে চিৎকার করতে থাকে বাঁচাও! বাঁচাও! আমার হাত আগুনে জ্বলছে। এই অবস্থা সিনেমা-নাটকের দর্শক এবং গান-বাজনা শ্রবণকারীর।
(৬) প্রেমময় উপন্যাস, প্রেমযুক্ত অশ্লীল কাহিনী ও এ ধরনের পত্রিকার বিষয়াবলী, বরং নােংড়া সংবাদ (নতুবা এ ধরনের মহিলাদের ছবিতে ভরপুর সংবাদপত্রে কুদৃষ্টি থেকে বাঁচা খুবই কঠিন) এবং যৌন উত্তেজনার আধিক্য থেকে বাঁচা খুবই কঠিন হবে। বলা হয়ে থাকে: নিজের হাত দ্বারা করা কাজের কোন চিকিৎসা নেই।
হস্তমৈথুন থেকে থেকে বাঁচার ৫টি রূহানী চিকিৎসা:
সুধারণা এবং ভাল নিয়্যত সহকারে যে এ আমল করবে اِنۡ شَآءَ اللہ عَزَّوَجَلَّ হস্তমৈথুনের আপদ থেকে মুক্তি পাবে:
(১) যে কোন (নারী-পুরুষ) (আল্লাহর পানাহ!) ঐ কু-কর্মে লিপ্ত রয়েছে তার উচিত দু'রাকাত তাওবার নামায আদায় করে সত্য অন্তরে তাওবা করে ভবিষ্যতে এ গুনাহ না করার অঙ্গীকার করা এবং তাওবার উপর অটল থাকার জন্য অঝাের নয়নে কান্না করে বিনিত ভাবে দোয়া করবে।
(২) অধিক হারে রােযা রাখলে اِنۡ شَآءَ اللہ عَزَّوَجَلَّ যৌন উত্তেজনা প্রশমিত হবে। (সুনানে নাসায়ী: হা/২২৩৯)
(৩) ধারাবাহিকভাবে যেন ৪১ দিন ১১১ বার يَا مُؤْمِنُ পাঠ করে, (আগে ও পরে তিনবার করে দরূদ শরীফ পাঠ করবেন।)
(৪) শােয়ার সময مُمِيتُ পাঠ করতে করতে যেন ঘুমিয়ে পড়ে اِنۡ شَآءَ اللہ عَزَّوَجَلَّ উপকার হবে। (যখনই শুয়ে কোন ওযীফা পাঠ করবেন তখন পাদ্বয় সংকুচিত করে নেয়া উচিত)
(৫) প্রতিদিন সকালে (আগে পরে তিনবার করে দরূদ শরীফও) ১১ বার সূরা ইখলাস পাঠ করবেন اِنۡ شَآءَ اللہ عَزَّوَجَلَّ শয়তান দলবল নিয়েও গুনাহ করাতে পারবে না যতক্ষণ সে (পাঠকারী নিজে (গুনাহ) না করে। (অর্ধরাতের পর থেকে সূর্যের প্রথম কিরণ চমকানাে পর্যন্ত সময়কে 'সকাল' বলা হয়।)
[আমীরে আহলে সুন্নাত, মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتۡ بَرَکاتُہُمُ الۡعَالِیَہ এর লিখিত রিসালা: ‘লূত সম্প্রদায়ের ধ্বংসলীলা’ হতে সংগৃহীত]

No comments