নবীগন ব্যাতিত অন্য কারোর জন্য ‘আলাইহিস সালাম’ ব্যবহার করার হুকুম
প্রশ্ন:- ‘আলায়হিস সালাম’ কি নবীদের জন্যই নির্দিষ্ট? ইমাম মাহদী নবী না হলেও তাঁর নামের পেছনে ‘আলায়হিস সালাম’ ব্যবহার করার কারণ কি?
উত্তর:- ইসলামে পরস্পর সালাম প্রদানের বিভিন্ন নিয়ামাবলী রয়েছে। একটি নিয়ম হল: গায়ব তথা পুরুষের সর্বনাম দ্বারা সালাম প্রদান করা। যেমন ‘মূসা আলায়হিস সালাম।’ এরকম কারাে নামের সাথে ‘আলায়হিস সালাম’ যুক্ত করে সালাম দেওয়া আম্বিয়া-ই কেরাম ও ফিরিস্তাদের জন্যই নির্দিষ্ট, অন্য কারাে জন্য পৃথকভাবে বৈধ নয়। কিন্তু অন্য নাম যদি আম্বিয়া-ই কেরাম ও ফিরিশতাদের সাথে যুক্ত অবস্থায় হয়, তবে তাদের ক্ষেত্রেও প্রযােজ্য হবে।
মােল্লা আলী ক্বারী আলায়হির রহমত স্বীয় কিতাব ‘মিরকাত’ এর ২য় খণ্ডে উল্লেখ করেছেন:
« السلام كالصلوة يعني لا يجوز على غير الانبياء
والملائكة الاتبعا »
অর্থাৎ: “ সালাম সালাতের মতই অর্থাৎ আম্বিয়া-ই কেরাম ও ফিরিশতা ছাড়া অন্য কারাে জন্য ‘আলায়হিস সালাম’ পৃথকভাবে বৈধ নয়। কিন্তু তাঁদের সাথে অন্যজনকে মিলানাে হলে বৈধ হবে। ”
[মিরকাত: ২য় খন্ড]
অতএব উল্লিখিত আলােচনা দ্বারা বুঝা গেল সাহাবা-ই কেরাম ও আহলে বায়তে রসূল তথা ইমাম মাহদী রাদ্বিয়াল্লাহু আনহু যেহেতু নবী ও ফিরিস্তা নন, তাই শুধু তাঁদের নামের সাথে ‘আলাইহিস সালাম’ পৃথকভাবে বলবেন না। কিন্তু যদি তাঁদের নাম নবী ও ফিরিশতাদের সাথে যুক্ত হয়, তখন অসুবিধা নেই।
বই: যুগ জিজ্ঞাসা, পৃষ্ঠা: ৫৮-৫৯
কৃত: মুফতি অছিয়র রহমান

No comments