Header Ads

Header ADS

“ Matter can not be created and can not be destroyed ” বাক্যটি কি সঠিক?


প্রশ্ন: একটি প্রসিদ্ধ প্রবাদ হলাে “ Matter can not be created and can not be destroyed ” অর্থাৎ পদার্থ তৈরী করা যায় না, ধ্বংসও করা যায় না। এই বিশ্বাস কি সঠিক?

উত্তর: এই বাক্য কুফরী, যে ব্যক্তি আক্বীদা পােষন করবে যে, পদার্থ এমন এক সৃষ্টি যা আল্লাহ তায়ালা সৃষ্টি করেনি, নিজে নিজেই সৃষ্টি হয়েছে এবং কখনাে ধ্বংস হবে না, সে ইসলামের গন্ডি থেকে বের হয়ে গেছে, কেননা এই বাক্যে আল্লাহ তায়ালা সৃষ্টিকর্তা এবং সর্বক্ষমতার অধিকারী হওয়াকে অস্বীকার করা হচ্ছে, যা সরাসরি কুফরী। সমগ্র জগত এবং এতে যা কিছু আছে, সবকিছুরই সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ তায়ালাই, যেমনটি আল্লাহ তায়ালা ইরশাদ করেন:

«َخَالِقُ کُلِّ شَیۡءٍ فَاعۡبُدُوۡہُ ۚ وَ ہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ وَّکِیۡل»

“ তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছু জানেন। ”
(পারা ৭, সূরা আনআম, ১০২)

যতগুলাে সৃষ্টি এই মুহুর্তে বিদ্যমান বা ভবিষ্যতে আসবে, অবশেষে সকলকেই একদিন নিঃশেষ হতে হবে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

«کُلُّ مَنۡ عَلَیۡہَا فَان. وَّ یَبۡقٰی وَجۡہُ رَبِّکَ ذُو الۡجَلٰلِ وَالۡاِکۡرَام»

“ ভূ-পৃষ্ঠের উপর যত কিছু আছে সবকিছুই নশ্বর। এবং চিরস্থায়ী হচ্ছেন আপনার রবের সত্তা, যিনি মহামহিম ও উচ্চ মর্যাদাসম্পন্ন। ”
(পারা ২৭, সূরা আর রহমান, আয়াত ২৬-২৭)

কোরআনে মজীদ ও হাদীসে মুবারাকায় পদার্থের ধ্বংস হয়ে যাওয়া সম্পর্কে বিভিন্ন স্থানে উদাহরন বিদ্যমান রয়েছে, যেমনটি হযরত সায়্যিদুনা মূসা কলিমুল্লাহ عَلَیۡہِ الصَّلٰوۃُُ وَالسَّلَام যখন নিজেরদের  লাঠি মুবারক নিক্ষেপ করলেন তখন তা অজগর হয়ে জাদুকরের সাপগুলােকে গিলে ফেললাে। সেই জাদুকরের সাপের ন্যায় দেখতে রশিগুলাে যা তিনশত উটের বােঝা ছিলাে কিন্তু এরপরও সেই অজগরের আকার একটুও বৃদ্ধি পায়নি বরং তা সবই এতেই নিঃশেষ হয়ে গেলাে। এটি পদার্থের সৃষ্টি হওয়া এবং ধ্বংস হওয়ার স্পষ্ট উদাহরন।

মনে রাখবেন! যেকেনাে জ্ঞান ও বিজ্ঞানের এমন কোন মূলনীতি বা তথ্য যা কোরআন ও হাদীসের সাথে সাংঘর্ষিক, তা কখনােই গ্রহনযােগ্য হতে পারে না। কোরআন ও সুন্নাহের জ্ঞান সত্য। এবং নিশ্চিত, যাতে পরিবর্তন হওয়ার সুযােগ নেই আর বিজ্ঞানের মূলনীতি ও তথ্য ধরনামূলক হয়ে থাকে, এই কারণেই তা প্রায় পরিবর্তন হতে থাকে, সুতরাং কোন মুসলমানের এটা শােভা পায়না যে, সে বিজ্ঞানের মূলনীতি ও তথ্যের ভিত্তিতে আল্লাহ তায়ালার সর্বশক্তিমত্তা ও বিজ্ঞতাকে অস্বীকার করা।

উত্তরে: আমীরে আহলে সুন্নাত, মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتۡ بَرَکاتُہُمُ الۡعَالِیَہ

No comments

Powered by Blogger.