খোদা তোমার মেহেরবানি (Lyrics)
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি,
খোদা তোমার মেহেরবানি।
শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি,
খোদা তোমার মেহেরবানি।
তুমি কতই দিলে রতন
ভাই বেরাদার পুত্র স্বজন,
ক্ষুধা পেলে অন্ন যোগাও
মানি চাই না মানি।
খোদা তোমার মেহেরবানি।
খোদা তোমার হুকুম তরক করি
আমি প্রতি প্রায়,
তবু আলো দিয়ে বাতাস দিয়ে
বাঁচাও এ বান্দায়।
শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ হাশরে।
আমি পথ না ভুলি তাইতো দিলে
পাক কুরবানী বাণী।
খোদা তোমার মেহেরবানি।
───────────
লিখক: জাতীয় কবি, কাজী নজরুল ইসলাম

No comments