Header Ads

Header ADS

আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালবেসে


আল্লাহকে যে পাইতে চায়
হযরতকে ভালবেসে,
আরশ কুরসী লওহ কালাম
না চাইতেই পেয়েছে সে।

রসুল নামের রশি ধ’রে
যেতে হবে খোদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে, ভাই
দরিয়াতে সে আপনি মেশে।

তর্ক করে দুঃখ ছাড়া
কী পেয়েছিস অবিশ্বাসী,
কী পাওয়া যায় দেখনা বারেক
হযরতে মোর ভালবাসি।

এই দুনিয়ায় দিবা-রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী;
তুই যা চাস তাই পাবি হেথায়
আহমদ চান যদি হেসে।

───────────
লিখক: জাতীয় কবি, কাজী নজরুল ইসলাম

No comments

Powered by Blogger.