Header Ads

Header ADS

করোনা দিওনা আল্লাহ কর করুনা, তোমার রহম দয়া ছাড়া কিছুই চাই না।


করোনা দিওনা আল্লাহ কর করুনা
তোমার রহম দয়া ছাড়া কিছুই চাই না।

আতঙ্কে আজ ঘুম নেই চোখে পুরো বিশ্ববাসী
মারণাস্ত্র করোনা ভাইরাস বড়ই সর্বনাশী।
তোমার এমন গযবে মোদের পতিত করো না,
তোমার রহম দয়া ছাড়া কিছুই চাই না।

পাপ রাজ্যে বিচরী মোরা হয়েছি নাফরমান,
তবুও তোমার নাম স্বরণে বাঁচুক মুসলমান
করোনা ভাইরাস দিও না প্রভু আযাব দিও না,
তোমার রহম দয়া ছাড়া কিছুই চাই না।

বিশ্বজুড়ে মুসলমান আজ বড় অসহায়,
তথাপি যদিও করোনা এসেও আমাদের তাড়ায়,
আশ্রয় তবে চাইবো কোথায় বলে দাও না!
তোমার রহম দয়া ছাড়া কিছুই চাই না।

করোনা দিওনা আল্লাহ কর করুনা,
তোমার রহম দয়া ছাড়া কিছুই চাই না।

───────────
লিখক: মাওলানা আযীয রযবী

No comments

Powered by Blogger.