আমাদের আক্বা আমাদের মওলা, ইমামে আযম আবু হানিফা।
আমাদের আক্বা আমাদের মওলা
ইমামে আযম আবু হানিফা।
প্রিয় নবীর তুমি উত্তরসূরী
ইমামে আযম আবু হানিফা,
অতুলনীয় ফকিহ্ তুমি
ইমামে আযম আবু হানিফা।
‘নোমান বিন সাবিত’ তোমার নাম
‘আবু হানিফা’ তোমার উপনাম,
জানি এই নামে সারা পৃথিবী
ইমামে আযম আবু হানিফা।
অতুলনীয় তোমার তাকওয়া
অতুলনীয় তোমার ফাতওয়া,
ইলম ও তাকওয়ার মুকুটধারী
ইমামে আযম আবু হানিফা।
যেন না আসে বিপদ ও আপদ
কবরে যেন থাকি সালামত
ভুলো না আমায় হাশরে তুমি,
ইমামে আযম আবু হানিফা।
বিষন্ন এই প্রাণ ব্যাতিত এই মন
সমস্যায় জর্জরিত এই জীবন,
আত্তারের দুঃখ দূর করে দাও
ইমামে আযম আবু হানিফা।
───────────
‘হামারে আক্বা হামারে মওলা’ এর কাব্যানুবাদ
মূল লিখক: আমীরে আহলে সুন্নাত, মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَكَتُهُمُ الْعَلِيَه

No comments