যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে
যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে,
ততদিন মিলাদুন্নবী পালন করতে থাকবাে।
নবীর আশিক নুরের প্রদীপ জ্বালাতে থাকবে,
হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে।
নাতে মাহবুবে খােদা শুনব শুনাতে থাকব,
ইয়া রাসুলাল্লাহ'র নারা লাগাতে থাকব।
কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করবাে,
মারহাবা ইয়া মুস্তফার-ই সাড়া জাগাতে থাকবাে।
মিলাদুন্নবীর মাসে মােরা উড়াব মাদানী পতাকা,
অলি-গলি আলােকসজ্জায় আলােকিত করব।
ঈদে মিলাদুন্নবী’র রাতে আলােকসজ্জা করে মােরা,
নবীর নুরে কবর মােদের আলােকিত করব।
মিলাদুন্নবী’র জুলুসে আন্দোলিত হয়ে মােরা,
পথজুড়ে মারহাবার নারা লাগাতে থাকব।
শত বাধা দিলেও শয়তান খােদার দয়াতে সদা,
মিলাদুন্নবী’র উৎসব পালন করতে থাকব।
আন্দোলিত হয়ে বল নবীর আগমন মারহাবা,
হাশরেও মােরা এই নারা লাগাতে থাকব।
ইয়া রাসূলাল্লাহ’র নারা লাগাও সজোরে,
নবীর দুশমন মুখ ফুলিয়ে প্রলাপ করতে থাকবে।
আলােকসজ্জা কর তুমি মিলাদুন্নবী’র খুশিতে,
তােমার আঁধার গােরকে নবী আলােকিত করবে।
এলাে বসন্তের প্রভাত কী অপরূপ পরিবেশ,
সৌভাগ্যবানদেরকে নবী দীদার করাতে থাকবে।
সুবহে সাদিক হলাে সবে আমিনার ঘরে চলাে,
নূরের বারী বর্ষণ হবে সিনান করতে থাকব।
ইজতিমায়ে যিকর ও নাতের আয়ােজন করে সবে,
প্রিয় নবীর নাতের মােরা সাড়া জাগাতে থাকব।
হাশরে প্রশংসা পতাকা তলে হে আত্তার মােরা,
নাতে সুলতানে মদীনা গুনগুনাতে থাকব।
মূল: ‘যব তক ইয়ে চান্দ তারে ঝিলমিলাতে জাঁয়েঙ্গে’ -এর কাব্যানুবাদ,
লিখক: আমীরে আহলে সুন্নাত, মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার ক্বাদেরী دَامَتْ بَرَكَتُهُمُ الْعَلِيَه
বই: মাকতাবাতুল মদিনা প্রকাশনীর ‘বাহারে মদিনা’ হতে সংগৃহীত।

No comments