উঠাও পর্দা দেখাও চেহারা, কী ঐশী আলো আছে আঁচলে
উঠাও পর্দা দেখাও চেহারা,
কী ঐশী আলো আছে আঁচলে,
জগৎ জুড়ে জড়ায় আঁধার,
কতকাল আর চাঁদ রবে আড়ালে!
নয় সে নয়ন নেহাৎ মিষ্টি,
খোদার খাস রহমতে তা সৃষ্টি,
সে দৃষ্টি আভায় মরি হায় হায়,
খোদায়ি ক্ষমতা প্রকাশ পেলে।
জগৎ জুড়ে জড়ায় আঁধার,
কতকাল আর চাঁদ রবে আড়ালে!
তাঁরই সুবাস ফুলের ভিত্তি,
বসন্ত বাতাসে তাঁরই গীতি,
তাঁরই ঘ্রাণ ছড়ায় বাগান বাগান,
গোলাপ রঙ্গিন তাঁরই লালে।
জগৎ জুড়ে জড়ায় আঁধার,
কতকাল আর চাঁদ রবে আড়ালে!
কোমল ঠোঁটে তাঁর, হাজার পুষ্প সমাহার,
জন্মে আর ঝরে বারংবার,
বাগানে গোলাপ, দেখেছো বুলবুল
এই দেখ বাগান গোলাপ ফুলে।
জগৎ জুড়ে জড়ায় আঁধার,
কতকাল আর চাঁদ রবে আড়ালে!
পুড়ে ছারখার মন থেকে মরম,
তাঁর চেহারা দেখাই উপশম,
দেখাও সে চেহারা চিত্তহারা,
যে কন্ঠের কথায় অমৃত মিলে।
উঠাও পর্দা দেখাও চেহারা,
কী ঐশী আলো আছে আঁচলে,
জগৎ জুড়ে জড়ায় আঁধার,
কতকাল আর চাঁদ রবে আড়ালে!
দাতা এমন মিলেছে তোমার,
রাজকোষ ভরা তাঁর হাতও উদার,
বলো তবে হে সাহায্য ভিক্ষুক,
তোমার হৃদয় কী ভয়ে দোলে?
জগৎ জুড়ে জড়ায় আঁধার,
কতকাল আর চাঁদ রবে আড়ালে!
হে দাতা তোমার দয়ার দোহাই,
ফেলিও না লজ্জায় করিও না বে-ঠাঁই,
কী নিবে হিসেব রেযার পাঁশছাই,
রেযা কি টিকবে হিসেব নিলে!
রেযা____ , প্রিয় রেযা____
কবিতা রেযা____, চেতনা রেযা____
মনের মণিকোঠায় রেখেছি আগলে।
উঠাও পর্দা দেখাও চেহারা,
কী ঐশী আলো আছে আঁচলে,
জগৎ জুড়ে জড়ায় আঁধার,
কতকাল আর চাঁদ রবে আড়ালে
───────────
মূল: আলা হযরত, ইমাম আহমদ রেযা رَحۡمَۃُ اللّٰہ ِتَعَالٰی عَلَیہِ
অনুবাদ: মাহদি গালিব

No comments