Header Ads

Header ADS

শায়খাইনে কারীমাঈনের ব্যাপারে মওলা আলী رَضِیَ اللّٰہُ تَعَالٰی عَنْہُ এর বাণী



শায়খাইনে কারীমাঈনের ব্যাপারে মওলা আলী رَضِیَ اللّٰہُ تَعَالٰی عَنْہُ  এর বাণী:

(১) যে আমাকে হযরত আবু বকর ও ওমর رَضِیَ اللہُ عَنۡہُمَا থেকে উত্তম বলবে, তবে আমি তাকে মুফতারীর (অর্থাৎ অপবাদ লােপনকারীকে প্দান করার) শাস্তি প্রদান করবাে।তা[রিখে ইবনে আসাকির, ৩০/৩৮৩]


(২) এই উম্মতের নবী ﷺ এর পর সবচেয়ে উত্তম হলাে (হযরত) আবু বকর ও ওমর رَضِیَ اللہُ عَنۡہُمَا।
[তারিখে ইবনে আসাকির, ৩০/৩৪৬]
ইমাম যাহবী বলেন: এই বাণীটি হযরত আলী رَضِیَ اللّٰہُ عَنْہُ থেকে বাতাওয়াতির বর্ণিত। 
[তারিখুল খােলাফা, ৩৪ পৃষ্ঠা]


(৩) হযরত আবু বরক সিদ্দিক رَضِیَ اللّٰہُ عَنْہُ কৃতজ্ঞতা পােষণকারী এবং এই আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মধ্যে আমিন), তিনি সকলের চেয়ে বেশি কৃতজ্ঞতা পােষণকারী ও সবচেয়ে বেশি আল্লাহ পাকের পছন্দনীয়। 
[তাফসীরে তাবারী, ৪র্থ পারা, আলে ইমরান, ১৪৪নং আয়াতের পাদটিকা, ৩/৪৫৫]


(৪) আমাদের মধ্যে সবচেয়ে বেশি বাহাদুর হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللّٰہُ عَنْہُ'ই ছিলেন।
[মুসনাদে বাযযার, ৩/১৪, হাদীস ৭৬১]


(৫) মনে রেখাে! তিনি (অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللّٰہُ عَنْہُ মানুষের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু, নবী করীম ﷺ এর গুহার সাথী এবং নিজের সম্পদ দ্বারা হুযুরকে সবচেয়ে বেশি উপকারকারী। [আর রিয়াদুন নাযারা: ১/১৩০]


(৬) আমরা সকল সাহাবাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللّٰہُ عَنْہُ সবচেয়ে উত্তম। 
[আর রিয়াযুন নাদারা, ১/১৩৮]


(৭) (শপথ করে বলেন:) আল্লাহ পাক আবু বকর رَضِیَ اللّٰہُ عَنْہُ এর নাম “সিদ্দিক” আসমান থেকে অবতীর্ণ করেন। 
[মুস্তাদরিক আলাস সহিহাইন, ৪/৪ পৃষ্ঠা, হাদীস ৪৪৬১]


(৮) আমি তাে হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللّٰہُ عَنْہُ এর সকল নেকী গুলাের মধ্যে শুধুমাত্র একটি নেকী। 
[ফাযায়িলে আবী বকর সিদ্দিক লিল আশআরী, ৫১ পৃষ্ঠা, নম্বর ২৯] 
তারিখে ইবনে আসাকির, ৩০/৩৮৩]


(৯) নবী করীম, রউফুর রহীম ﷺ এর পর সবচেয়ে উত্তম মনিষী হলেন (হযরত) আবু বকর ও ওমর رَضِیَ اللہُ عَنۡہُمَا কোন মুমিনের অন্তরে, না আমার ভালবাসা এবং হযরত আবু বকর ও ওমর এর প্রতি বিদ্ধেষ একত্র হতে পারে, আর না আমার শত্রুতা ও হযরত আবু বকর ও ওমর رَضِیَ اللہُ عَنۡہُمَا এর ভালবাসা একত্র হতে পারে। 
[মু'জামু আওসাত, ৩/৭৯, হাদীস ৩৯২০] [তারিখে ইবনে আসাকির, ৩০/৩৫৬]


[পুস্তিকা: ‘মওলা আলী رَضِیَ اللّٰہُ عَنْہُ এর ৭২টি বাণী’ হতে সংগৃহীত]

No comments

Powered by Blogger.