ইহরাম অবস্থায় যে কাজসমূহ হারাম
ইহরামে নিম্নের কাজসমূহ হারাম:
﴾১﴿ ইসলামী ভাই কোন সেলাই করা কাপড় পরিধান করা। ﴾২﴿ মাথায় টুপি কিংবা উড়না, ইমামা কিংবা রুমাল ইত্যাদি পরিধান করা। ﴾৩﴿ পুরুষেরা মাথায় কাপড়ের গাইট উঠানো। (ইসলামী বোনেরা মাথায় চাদর জড়ানো এবং তাদের জন্য মাথার উপর কাপড়ের গাইট উঠানো নিষেধ নয়। ﴾৪﴿ পুরুষের জন্য হাত মোজা পরিধান করা। (তবে ইসলামী বোনদের জন্য নিষেধ নয়।) ﴾৫﴿ ইসলামী ভাই এমন কোন মোজা কিংবা জুতা পরিধান করতে পারবে না, যাতে নিজ পায়ের মধ্য ভাগ (অর্থাৎ পায়ের মধ্যভাগের খোলা অংশ) গোপন হয়ে যায়। (পাতলা চপ্পল পরতে পারবেন।) ﴾৬ ﴿ শরীর, পোষাক কিংবা চুলে সুগন্ধি লাগানো। ﴾৭﴿ বিশুদ্ধ সুগন্ধি যেমন এলাচী লং, দারুচিনি, জাফরান এসব বস্তু খাওয়া কিংবা আঁচলে বেঁধে নেয়া। এসব বস্তু যদি কোন খাদ্যে কিংবা তরকারী ইত্যাদিতে দিয়ে পাকানো হয়ে থাকে, এর পর তা থেকে যদি সুগন্ধিও ছড়ায় তারপরও খাওয়াতে তা কোন অসুবিধা নেই। ﴾৮﴿ সহবাস করা, চুমু খাওয়া, শরীর স্পর্শ করা, আলিঙ্গন করা, (অর্থাৎ জড়িয়ে ধরা) স্ত্রীর লজ্জাস্থানের প্রতি দৃষ্টি দেয়া। শেষোক্ত ৪টি কাজ অর্থাৎ সহবাস ছাড়া বাক্বী কাজগুলো উত্তেজনা বশত হতে হবে। ﴾৯﴿ লজ্জাহীন (ফাহেশা) কথাবার্তা বলা , অথবা ঐরূপ কাজ করা, আর যে কোন গুনাহ করা সর্বদা হারাম ছিল, আর এখন আরো বেশী হারাম হয়ে গেল। ﴾১০﴿ কারো সাথে দুনিয়াবী লড়াই কিংবা ঝগড়া করা। ﴾১১﴿ জঙ্গলের পশু শিকার করা অথবা এর শিকারে কোন প্রকারের সাহায্য সহযোগীতা করা, তার মাংস কিংবা ডিম ইত্যাদি ক্রয় করা, বিক্রি করা অথবা খাওয়া। ﴾১২﴿ নিজের নখ কাটা কিংবা অন্যের নখ কেটে দেয়া, অথবা অন্যের দ্বারা নিজের নখ কাটানো। ﴾১৩﴿ মাথা কিংবা দাঁড়ির খত বানানো, বগল পরিষ্কার করা, নাভীর নিচের চুল উঠিয়ে নেয়া বা পরিষ্কার করা, বরং মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গ থেকে কোন চুল তুলে নেয়া। ﴾১৪﴿ রং কিংবা মেহেদীর হিজাব লাগানো। ﴾১৫﴿ জয়তুন কিংবা তিলের তেল, চাই ঐ তৈল সুগন্ধিহীন হোক, চুলে কিংবা শরীরে লাগানো। ﴾১৬﴿ কারো মাথা মুন্ডিয়ে দেয়া। চাই সে ইহরামে হোক বা না হোক। (হ্যাঁ, তবে ইহরাম থেকে বের হওয়ার সময় ঘনিয়ে আসল, তাহলে এখন সে নিজের কিংবা অন্যের মাথা মুন্ডাতে পারবে।) ﴾১৭﴿ উকুন মেরে ফেলা, ফেলে দেয়া, কিংবা অন্য কাউকে মারার প্রতি ইশারা করা, কাপড় গুলোকে তাদের মেরে ফেলার জন্য ধোয়া কিংবা তাপে দেওয়া, উকুন মারার উদ্দেশ্যে মাথায় কোন প্রকারের ঔষধ ব্যবহার করা। মূলতঃ যে কোন ভাবে তা (উকুন) ধ্বংস করার কারণ হওয়া। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ১০৭৮, ১০৭৯ পৃষ্ঠা)
───────────
‘রফিকুল হারামাঈন’ কিতাবের ৬২-৬৩ পৃষ্ঠা হতে সংগৃহীত। কিতাবটি ডাউনলোড করুন। আরো ইসলামিক কিতাব পেতে এখানে যান।

No comments