Header Ads

Header ADS

হজ্জে ইহরাম বাঁধার পদ্ধতি


ইহরাম বাঁধার পদ্ধতি:

হজ্ব হোক কিংবা ওমরা, উভয়ের ইহরাম বাঁধার পদ্ধতি একই তবে নিয়্যত ও শব্দাবলীতে সামান্য পার্থক্য আছে। নিয়্যতের বর্ণনা اِنۡ شَآءَ اللہ عَزَّوَجَلّ সামনে আসছে। প্রথমে ইহরাম বাঁধার পদ্ধতি:

﴾১﴿ নখ কেটে নিবেন।
﴾২﴿ বগল ও নাভীর নিচের চুল পরিষ্কার করে নিবেন। বরং পিছনের লোমও পরিষ্কার করে নিবেন।
﴾৩﴿ মিস্‌ওয়াক করবেন।
﴾৪﴿ ওজু করবেন।
﴾৫﴿ খুব ভালভাবে গোসল করবেন।
﴾৬﴿ শরীরে ও ইহরামের কাপড়ে সুগন্ধি লাগাবেন, আর ইহা সুন্নাত। হ্যাঁ; এমন খুশবু (যেমন শুকনা আতর) লাগাবেন না যার চিহ্ন কাপড়ে লেগে যায়।

﴾৭﴿ ইসলামী ভাইয়েরা সেলাই যুক্ত কাপড় খুলে একটি নতুন কিংবা ধোলাই করা সাদা চাদর উপরে (গায়ে) পরিধান করবেন, আর হুবহু এক রঙ্গের কাপড় দিয়ে তাহবন্দ (লুঙ্গি) পড়বেন। (লুঙ্গির জন্য মোটা সুতির কাপড়, আর (উপরের) উড়নার জন্য (বড়) তোয়ালে জাতীয় কাপড় হলে সুবিধা হয়। তাহবন্দের কাপড় মোটা হতে হবে যেন শরীরের অবয়ব রং ইত্যাদি দেখা না যায়, আর তোয়ালেও বড় সাইজের হলে ভাল হয়।

﴾৮﴿ পাসপোর্ট কিংবা টাকা ইত্যাদি রাখার জন্য পকেটযুক্ত বেল্ট হওয়া চাই যা বাঁধতে পারবেন। রেক্সিনের বেল্ট অধিকাংশ সময় ফেটে যায়। সম্মুখ অংশে চেইন বিশিষ্ট নীলেন কাপড়ের বেল্ট অথবা চামড়ার বেল্ট খুব বেশী মজবুত হয়ে থাকে এবং তা বছরের পর বছর ধরে কাজে আসবে।

ইসলামী বোনদের ইহরাম:

ইসলামী বোনেরা নিয়মানুযায়ী সেলাইযুক্ত কাপড় পরবেন। হাতা পর্দা ও মোজাও পরতে পারবেন। আর তারা মাথাও ঢেকে নিতে পারবেন, তবে মুখের উপর চাদর ঢেকে দিতে পারবেন না। পর পুরুষ থেকে মুখমন্ডল গোপন রাখতে হাত পাখা কিংবা কোনো কিতাব ইত্যাদি দ্বারা প্রয়োজনে আড়াল করে নিবেন। ইহরাম অবস্থায় মহিলাদের জন্য এমন কোন ধরনের বস্তু দ্বারা চেহারা ঢাকা সম্পূর্ণ হারাম, যা চেহারার সাথে একেবারে লেগে থাকে।


───────────
‘রফিকুল হারামাঈন’ কিতাবের ৫৬ নং পৃষ্ঠা হতে সংগৃহীত। কিতাবটি ডাউনলোড করুন। আরো ইসলামিক কিতাব পেতে এখানে যান।

No comments

Powered by Blogger.