Header Ads

Header ADS

পীর ও মুরিদনীর ব্যাপারে প্রশ্নোত্তর


প্রশ্ন:- মুরিদনী এবং পীরের মধ্যেও কি পর্দা রয়েছে?

উত্তর:- জ্বী, হ্যাঁ! না-মাহরাম পীরের সাথেও মহিলার পর্দা রয়েছে। ইমাম আহমদ রযা বলেন: “ পর্দার ব্যাপার পীর ও পীর নয় এমন ব্যক্তি প্রত্যেক পর-পুরুষের ব্যাপারে হুকুম সমান। ”
(ফতােওয়ায়ে রযবিয়্যাহ: ২২ তম খন্ড, ২০৫ পৃষ্ঠা)

প্রশ্ন:- ইসলামী বােনেরা কি তাদের পীরের হাত চুম্বন করতে পারবে?

উত্তর:- ইসলামী বােনের জন্য না-মাহরাম পীরের হাত চুম্বন করা হারাম। যদি পীর বাধা প্রদান না করে তবে পীরও গুনাহগার হবে। প্রিয় নবী, রাসূলে আরবী ﷺ এর কাজের ধরন লক্ষ্য করুন:

যেমনিভাবে; উম্মুল মু'মিনীন হযরত সায়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা رَضِیَ اللّٰہُ عَنْہ বলেন: “ প্রিয় নবী ﷺ যেই মহিলাদের বাইয়াত করাতেন, তাদের বলতেন; যাও, আমি তােমাদেরকে বাইয়াত করলাম। আল্লাহর শপথ! বাইয়াত করার সময় হুযুর পুরনুর ﷺ এর হাত মােবারক কখনও কোন মহিলার হাতের সাথে স্পর্শ হয়নি। ”
(ইবনে মাজাহ, ৩য় খন্ড, ৩৯৮ পৃষ্ঠা, হাদীসঃ ২৮৭৫)

হযরত সায়্যিদাতুনা উমাইম বিনতে রুকাইকা رَضِیَ اللّٰہُ عَنْہ বলেন: “ আমি কয়েকজন মহিলার সাথে নবী করীম ﷺ এর দরবারে বাইয়াত গ্রহনের জন্য উপস্থিত হলাম। তখন হুযুর ﷺ ইরশাদ করলেন: “ إِنِّي لاَ أُصَافِحُ النِّسَاءَ ”  অর্থাৎ “ আমি মহিলাদের সাথে করমর্দন করি না (অর্থাৎ হাত মিলাই না)। ”
(সুনানে ইবনে মাজাহ: ৩য় খন্ড, ৩৯৮ পৃষ্ঠা, হাদীস: ২৮৭৪)

(আমীরে আহলে সুন্নাত, মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتۡ بَرَکاتُہُمُ الۡعَالِیَہ কর্তৃক লিখিত “ পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর ” নামক কিতাবের ৬৮-৬৯ নং পৃষ্ঠা হতে সংগৃহীত)

No comments

Powered by Blogger.