‘এই ব্যক্তি সবাইকে দেখানাের জন্য কান্না করছে’
প্রশ্ন: দোয়া অথবা ইজতিমায়ে যিকির ও নাতে কাউকে কান্না করতে দেখে, এটা মনে করা কেমন যে, ‘এই ব্যক্তি সবাইকে দেখানাের জন্য কান্না করছে’?
উত্তর: এটা কুধারণা এবং নেক মুমিনের প্রতি কুধারণা করা হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতাে কাজ। আল্লাহ্ তাআলা ১৫ পারার সূরা বনী ইসরাঈলের ৩৬ নং আয়াতে ইরশাদ করেন:
﴿وَ لَا تَقۡفُ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ؕ اِنَّ السَّمۡعَ وَ الۡبَصَرَ وَ الۡفُؤَادَ کُلُّ اُولٰٓئِکَ کَانَ عَنۡہُ مَسۡـُٔوۡلًا﴾
কানযুল ঈমান থেকে অনুবাদ: “ এবং ঐ কথার পিছনে পড়ােনা, ও যেটা সম্বন্ধে তােমার জ্ঞান নেই। নিশ্চয় কান , চোখ ও হৃদয় এগুলাের প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। ”
[সূরা বনী ইসরাঈল: আয়াত: ৩৬]
আল্লাহ্ তাআলা ২৬ পারার সূরা হুজরাতের ১২ নং আয়াতে ইরশাদ করেন:
﴿یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اجۡتَنِبُوۡا کَثِیۡرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ بَعۡضَ الظَّنِّ اِثۡمٌ﴾
কানযুল ঈমান থেকে অনুবাদ: “ হে ঈমানদারগণ তােমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো। নিশ্চয় কোন কোন অনুমান পাপ হয়ে যায়। ”
[সুরা হুজরাত, আয়াত: ১২]
হুযুরে আনওয়ার ﷺ ইরশাদ করেন: “ (হে লােকেরা) কুধারণা থেকে বেঁচে থাকো। কেননা, কুধারণা করা সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা। ”
[বুখারী, ৩য় খন্ড, ৪৪৬ পৃষ্ঠা, হাদীস: ৫১৪৩]
আইম্মায়ে দ্বীন (رَحۡمَہُم اللّٰہ َالسَّلَام) বলেন: “ মন্দ ধারণা মন্দ অন্তর থেকে সৃষ্টি হয় । ”
[ফয়যুল কাদির লিল মানাভী, ৩/১৫৭ পৃষ্ঠা, হাদীস: ২৯০১]
কান্নাকারীর প্রতি কুধারণার ক্ষতি!
হযরত সায়্যিদুনা মকহুল দিমিস্কি رَحۡمَۃُ اللّٰہ ِتَعَالٰی عَلَیہِ বলেন: “ যখন তুমি কাউকে কান্না করতে দেখাে, তখন তুমিও তার সাথে কান্নায় রত হয়ে যাও। এই কুধারণা করাে না যে, সে লােকদেরকে দেখানাের জন্য কান্না করছে। একবার আমি একজন ব্যক্তিকে কান্না করতে দেখে, কুধারণা করেছিলাম যে, এই ব্যক্তি ‘রিয়া’ করছে। অতঃপর এ কুধারণার শাস্তি স্বরূপ আমি একবছর পর্যন্ত (খােদার ভয়ে ও ইশকে রাসূলে কান্না করা) থেকে বঞ্চিত ছিলাম । ”
[তাম্ভীহুল মুগতারিন: ১০৭ পৃষ্ঠা]
────────────────
সংগ্রহ: বই- ‘পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর’। অধ্যায়: কুধারণা সম্পর্কিত প্রশ্নোত্তর, পৃষ্ঠা: ৩২৩-৩২৪- লেখক: আমীরে আহলে সুন্নাত, মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتۡ بَرَکاتُہُمُ الۡعَالِی

No comments