Header Ads

Header ADS

আল্লাহ তায়ালার সন্তুষ্টীর জন্য ভালবাসার ৮টি ফযিলত

আল্লাহ তায়ালার সন্তুষ্টীর জন্য ভালবাসার ৮টি ফযিলত:

১. কিয়ামতের দিন আল্লাহ তায়ালা ইরশাদ করবেন: “ সে লােকেরা কোথায়? যারা আমার শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের খাতিরে একে অপরকে ভালবাসত। আজ আমি তাদেরকে আমার আরশের ছায়াতলে জায়গা দেব। আজ আমার আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া নেই। ” (1)

২. আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন:  “ যারা আমার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালবাসে, আমার উদ্দেশ্যে সভা-সমাবেশে উপস্থিত হয়ে আমার গুনগান করে, আমার উদ্দেশ্যে পরস্পর দেখা সাক্ষাৎ করে এবং আমারই ভালবাসা অর্জনের জন্য নিজেদের ধন সম্পদ পরস্পরের মধ্যে খরচ করে, তাদেরকে ভালবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ” (2)

৩. আল্লাহ তায়ালা ইরশাদ করেন: “ আমার মহত্ত্ব ও সম্মানের খাতিরে যারা পরস্পর মুহাব্বত করে, তাদের জন্য পরকালে বিরাট নুরের মিনার হবে, যা দেখে নবী ও শহীদগনও ঈর্ষা করবেন এবং আকাংখী হবেন। ” (3)

৪. যদি দুজন ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালবাসে, তন্মধ্যে একজন বাস করে পূর্বে এবং অপরজন বাস করে পশ্চিমে। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা উভয়কে একত্রিত করে বলবেন, এই সে ব্যক্তি যাকে তুমি আমার জন্য ভালবাসতে।  (4)

৫. নিশ্চয় জান্নাতে ইয়াকুতের স্তম্ভ সমূহ রয়েছে। যার উপর নির্মিত সুন্দর অট্টালিকা রয়েছে। ঐ অট্টালিকার দরজা সমূহ সব সময় খােলা থাকে। তা এমন উজ্জল ও চকচক করছে যেরূপ উজ্জ্বল তারকা চকচক করে। সাহাবায়ে কিরামগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ ﷺ তাতে কারা বাস করবে? তিনি ইরশাদ করলেন: “ সেসব লােক, যারা একমাত্র আল্লাহ তায়ালার উদ্দেশ্যে পরস্পরকে ভালবাসে, একমাত্র আল্লাহ তায়ালার উদ্দেশ্যে পরস্পর বসে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পরস্পর দেখা সাক্ষাৎ করে। ”  (5)

৬. তায়ালার সন্তুষ্টি কামনার্থে বন্ধুত্ব স্থাপনকারীগণ আরশের চারপাশে ইয়াকুতের চেয়ারে বসা থাকবে। (6)

৭. যে ব্যক্তি একমাত্র আল্লাহ তায়ালার উদ্দেশ্যেই কাউকে ভালবাসে আল্লাহ তায়ালার জন্য কারাে সাথে শত্রুতা পােষণ করে এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য দান খয়রাত করে কিংবা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য দেয়া থেকে বিরত থাকে, সে ব্যক্তি অবশ্যই তার ঈমানকে পূর্ণ করে নিল। (7)

৮. দুজন ব্যক্তি যখন একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে, তাদের মধ্যে সম্পর্ক তখনই ছিন্ন হয়, যখন তাদের একজন কোন গুনাহে লিপ্ত হয়। (8)


[1]. [সহীহ মুসলিম: ১৩৮৮ পৃষ্ঠা, হাদীস: ২৫৬৬]
[2]. [মুয়াত্তা: ২/৪৩৯ পৃষ্ঠা, হাদীস: ১৮২৮]
[3]. [তিরমিযী, ৪/১৭৪ পৃষ্ঠা, হাদীস: ২৩৯৭]
[4]. [শুয়াবুল ঈমান, ৬/৪৯২ পৃষ্ঠা, হাদীস: ৯০২২]
[5]. [শুয়াবুল ঈমান: ৬/৪৭৮ পৃষ্ঠা, হাদীস: ৯০২২]
[6]. [মুজামুল কবির: ৪/১৫০, হাদীস: ৩৯৭৩]
[7]. [আবু দাউদ: ৪/২৯ড় পৃষ্ঠা, হাদীস: ৪৬৮১]
[8]. [আদাবুল মুফরাদ, ১২১ পৃষ্ঠা, হাদীস: ৪০৬]

No comments

Powered by Blogger.