Header Ads

Header ADS

জ্যোতির উৎস তুমি


জ্যোতির উৎস তুমি, পাওয়ার যে পেয়ে যায়,
বিকীর্ণ করাে নূর আমারই এ আত্মায়॥

করুণার যে ধারা, অদেখাই সে ঝরা,
করাে গাে হ্যায় বর্ষণ পাপীদের এ সত্ত্বায়॥

মদীনার এলাকায়, খােদা রাখে সে তােমায়,
গরীব আর ফকীরে বাঁচাবে সে দয়ায়॥

শপথ, তুমি যিন্দা শপথ তুমি যিন্দা,
এ পার্থিব চোখে,কভু দেখতে না পায়॥

আমি তাে গুনাহগার, সঙ্গে নিও তােমার,
পথে পথে পাকড়াওকারীরা সদাশয়॥

হেরমের যমীন তায়, এ চরণ ফেলা দায়,
হে পথিক ঝুঁকাও শির আদবে যে তাই চায়॥

ঘষে তাের সে কপাল, দ্বারে আয় রে বেহাল,
সাকীর দ্বারে বইছে, করুণা নিতে আয়॥

তােমার খায়, তােমার এ দাসেরে উজাড়ে,
এ শত্রু আজব! কার খেয়ে কার গেয়ে যায়॥

রয়ে যাবে তােমার,চর্চা এরূপ আর,
পুড়ে হােক সে অঙ্গার যে হিংসায় জ্বলে যায়॥

এসেছে সে এখন, সুপারিশ ঝরা ক্ষণ,
ধরাে ধৈর্য একটু, ভয়ে যে মৃতপ্রায়॥

রেযা নফস ও দুশমন, করাে না অনুসরণ,
পথে রাখতে তােড়জোড়, কে আছে আজি হায়॥

───────────
মূল: আলা হযরত, ইমাম আহমদ রেযা رَحۡمَۃُ اللّٰہ ِتَعَالٰی عَلَیہِ
অনুবাদ: হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান

No comments

Powered by Blogger.