Header Ads

Header ADS

বদলী হজ্বের ৯টি পৃথক মাদানী ফুল

﴾১﴿ ওছি (অর্থাৎ অছিয়তকারী) এই বৎসর কাউকে বদলী হজ্বের জন্য নিয়োগ করেছেন। কিন্তু সে এই বৎসর যায়নি। পরের বৎসর গিয়ে আদায় করল। আদায় হয়ে যাবে, তার উপর কোন জরিমানা নেই। 
[আলমগীরী, ১ম খন্ড, ২৬০ পৃষ্ঠা]

﴾২﴿ বদলী হজ্ব সম্পাদনকারীর জন্য আবশ্যক যে, হজ্ব শেষে যে টাকা পয়সা অবশিষ্ট থাকবে উহা ফেরত দিয়ে দিবে। যদিও উহা পরিমাণে খুবই অল্প হোক। উহা রেখে দেওয়া জায়েয হবে না। যদিও শর্ত করে নেয় যে, যা কিছু অবশিষ্ট থাকবে উহা ফেরত দেব না। কারণ এই শর্ত বাতিল। তবে হ্যাঁ! দুই পদ্ধতিতে উহা রেখে দেওয়া জায়েয হবে:

ক. প্রেরক যদি প্রেরিত ব্যক্তিকে উকিল নিয়োগ করে এ কথা বলে দেয় যে, যা কিছু অবশিষ্ট থাকে তা সে যেন নিজে নিজেকে হেবা (অর্থাৎ দান) করে গ্রহণ করে নেয়। 
খ. প্রেরক যদি মৃত্যু পথ যাত্রী হয়ে থাকে এবং সে এরকম অছিয়ত করে যায় যে, যা কিছু অবশিষ্ট থাকে তা আমি তোমাকে অছিয়ত করে দিলাম। [বাহারে শরীয়াত, ১ম খন্ড, ১২১০ পৃষ্ঠা। দুররে মুখতার, রদ্দুল মুহতার, ৪র্থ খন্ড, ৩৮ পৃষ্টা]

﴾৩﴿ উত্তম হল, এমন ব্যক্তিকে বদলী হজ্বের জন্য প্রেরণ করা যে পূর্বে নিজের ফরয হজ্ব আদায় করে দায়িত্বমুক্ত হয়ে গেছে। যদি এমন ব্যক্তিকে পাঠায় যে নিজে হজ্ব করেনি, তারপরও বদলী হজ্ব আদায় হয়ে যাবে। (আলমগিরী, ১ম খন্ড, ২৫৭ পৃষ্ঠা) যার উপর হজ্ব ফরয হওয়ার পরও হজ্ব আদায় করেনি, এমন ব্যক্তিকে বদলী হজ্বের জন্য পাঠানো মাকরুহে তাহরিমী। 
[আল মাসলাকুল মুতাকাস্‌সিত লিলক্বারী, ৪৫৩ পৃষ্ঠা]





﴾৪﴿ উত্তম হল যে, এমন ব্যক্তি পাঠানো, যে হজ্বের বিধান সমূহ এবং পদ্ধতি সম্পর্কে অবগত। যদি মুরাহিক অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়ার নিকটবর্তী হয়েছে এমন বাচ্চা দ্বারা বদলী হজ্ব করায় তাহলেও আদায় হয়ে যাবে। 
[বাহারে শরীয়াত, ১ম খন্ড, ১২০৪ পৃষ্ঠা]
[দুররে মুখতার, ৪র্থ খন্ড, ২৫ পৃষ্ঠা]

﴾৫﴿ প্রেরকের টাকা পয়সা দ্বারা কাউকে খাবার খাওয়াতেও পারবে না, কোন ফকীরকে দানও করতে পারবে না। তবে হ্যাঁ! যদি প্রেরণকারী অনুমতি দেয়, তাহলে কোন ক্ষতি নেই। 
[বাহারে শরীয়াত, ১ম খন্ড, ১২১০ পৃষ্ঠা]
[লুবাবুল মানাসিক, ৪৫৭ পৃষ্ঠা]

﴾৬﴿ সব ধরনের ইচ্ছাকৃত অপরাধের ‘দম’ বদলী হজ্ব আদায়কারীর জিম্মায় থাকবে, প্রেরণকারীর জিম্মায় নয়। (অর্থাৎ বদলী হজ্ব আদায়কারী তা আদায় করবে) 

﴾৭﴿ যদি কেউ নিজেও হজ্ব করেনি, ওয়ারিশকে অছিয়তও করেনি, এমতাবস্থায় মারা গেল। আর ওয়ারিশ নিজের ইচ্ছায় নিজের পক্ষ থেকে বদলী হজ্ব করিয়ে দিল। (অথবা নিজে আদায় করল) তাহলে اِنۡ شَآءَ اللہ عَزَّوَجَلّ আশা করা যায় যে, তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। [আলমগীরী, ১ম খন্ড, ২৫৮ পৃষ্ঠা] 

﴾৮﴿ বদলী হজ্ব আদায়কারী যদি মক্কা শরীফে থেকে যায়, তাহলে ইহাও জায়েজ হবে। কিন্তু উত্তম হল যে, যেন দেশে ফিরে আসে। আসা যাওয়ার যাবতীয় ব্যয়ভার প্রেরণকারীর জিম্মায় থাকবে। (প্রাগুক্ত) 

﴾৯﴿ বদলী হজ্বকারী প্রেরণ কারীর টাকা থেকে মদীনা মুনাওয়ারার একবার সফর করতে পারবে। মক্কা মদীনার জেয়ারতে খরচ করতে পারবে না। মাঝারি পর্যায়ের খাবার খেতে পারবে। যার মধ্যে মাংসও অন্তর্ভূক্ত। তবে অবশ্য সিক কাবাব, চারগা ইত্যাদি দামি খাবার খাওয়া, মিষ্টান্ন দ্রব্যাদি, ঠান্ডা পানিয়, ফলমূল ইত্যাদি খেতে পারবে না। এমনকি খেজুর, তাসবীহ ইত্যাদি তাবারুক সামগ্রীও আনতে পারবে না। 

[বদলী হজ্বের বিস্তারিত জানার জন্য মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত ‘বাহারে শরীয়াত’ ১ম খন্ডের ১১৯৯-১২১১ পৃষ্ঠা পর্যন্ত গভীরভাবে অধ্যয়ণ করা অত্যন্ত জরুরী]

No comments

Powered by Blogger.