সোনার মদিনা
আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা
সব ভূলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা॥
ভূলিনি, ভূলবনা, ভূলতে পারিনা,
সব ভূলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা॥
খোদার সৃষ্টিতে তুমি, শ্রেষ্ট ভূমি হও,
আরশ মুয়াল্লার চেয়ে দামী তুমি হও;
তোমার বুকে শুয়ে আছেন শাহে মদীনা
সব ভূলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা॥
ইয়াসরীব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ,
বড়ই মারাত্নক যে ছিল, তোমার পরিবেশ
নবীর ছোয়ায় হলে তুমি, সোনার মদিনা
সব ভূলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা॥
জান্নাতের বাগান তুমায় নবী বলেছেন
খাকে শেফার অধিকারী তোমায় করেছেন;
তোমার বুকে প্রবাহিত নূরেরি ঝর্ণা
সব ভূলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা॥
তোমার বুকে আমার নবীর কদম পড়েছে,
তোমার বুকে জিবরীল আমিন সদা এসেছে;
সলিম বলে কেমন করে যাব মদীনা
সব ভূলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা॥
───────────
লিখক: সলিম উদ্দীন হায়দার

No comments