Header Ads

Header ADS

তৌহিদেরি মুর্শিদ আমার



তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম,

ঐ নাম জপলেই বুঝতে পারি খোদায়ী কালাম

মুর্শিদ মোহাম্মদের নাম॥


ঐ নামেরি রশি ধ’রে যাই আল্লার পথে

ঐ নামেরি ভেলা ধ’রে ভাসি নূরের স্রোতে,

ঐ নারেরি বাতি জ্বেলে দেখি আরশের মোকাম

মুর্শিদ মোহাম্মদের নাম॥


ঐ নামের দামন ধ’রে আছি আমার কিসের ভয়,

ঐ নামের গুনে পাব (আমি) খোদার পরিচয়,

তাঁর কদম মোবারক যে আমার বেহেশ্‌তী তাঞ্জাম

মুর্শিদ মোহাম্মদের নাম॥


লিখক: কাজী নজরুল ইসলাম 

No comments

Powered by Blogger.