আল্লাহর অলীর সংক্ষিপ্ত পরিচয়- প্রশ্নাবলী আকারে
প্রশ্ন: বেলায়ত কাকে বলে?
উত্তর: বেলায়ত একটি বিশেষ নৈকট্য, যা আল্লাহ তায়ালা তাঁর নেক বান্দাদেরকে শুধুমাত্র আপন অনুগ্রহ ও দয়ায় প্রদান করে থাকেন।
প্রশ্ন: বেলায়ত কি মুর্খরা পেতে পারে?
উত্তর: জি না! বেলায়ত মূর্খরা পেতে পারেনা বরং এরজন্য জ্ঞানার্জন করা আবশ্যক। [বাহারে শরীয়ত, বেলায়াতের বর্ণনা, ১/২৬৪ পৃষ্ঠা]
প্রশ্ন: জ্ঞানার্জন দ্বারা উদ্দেশ্য কি?
উত্তর: জ্ঞানার্জন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে, প্রকাশ্যেভাবে জ্ঞানার্জন করা বা বেলায়তের মর্যাদায় পৌছার পূর্বেই আল্লাহ তায়ালা তার প্রতি জ্ঞানকে প্রকাশ করে দেন। [বাহারে শরীয়ত, বেলায়াতের বর্ণনা, ১/২৬৪ পৃষ্ঠা]
প্রশ্ন: সবচেয়ে উত্তম আউলিয়ায়ে কিরাম কার উম্মত?
উত্তর: সবচেয়ে উত্তম আউলিয়ায়ে কিরাম প্রিয় নবী صَلَّی اللّٰہُ عَلَیْہِ وَسَلَّم এর উম্মত।
প্রশ্ন: কোন অলী কি কোন সাহাবী থেকেও উত্তম?
উত্তর: জি না! কোন অলী যতই উচ্চ মর্যাদার অধিকারী হােক না কেন, কোন সাহাবীর মর্যাদায় পৌঁছতে পারবে না।
[বাহারে শরীয়ত, ইমামতের বর্ণনা, ১/২৫৩ পৃষ্ঠা]
প্রশ্ন: তরীকত কি শরীয়তের বিপরীত?
উত্তর: জি না? তরীকত শরীয়তেরই বাতেনী অংশ। [বাহারে শরীয়ত, বেলায়াতের বর্ণনা, ১/২৬৪ পৃষ্ঠা]
প্রশ্ন: কোন অলী কি শরীয়তের বিধান পালন করা থেকে পরিত্রাণ পেতে পারে?
উত্তর: জি না! শরীয়তের বিধান পালন করা থেকে কোন অলী যতই মহান হােক না কেন পরিত্রাণ পেতে পারে না।
[বাহারে শরীয়ত, বেলায়তের বর্ণনা, ১/২৬৬ পৃষ্ঠা]
প্রশ্ন: আম্বিয়ায়ে কিরাম عَلَیۡہِمُ َالسَّلَام এবং শুহাদায়ে এজামের رَحِمَہُمُ اللّٰہُ السَّلَام মতাে কি আউলিয়ায়ে কিরামরা رَحِمَہُمُ اللّٰہُ السَّلَام ওফাতের পর জীবিত থাকে?
উত্তর: জি হ্যা! আম্বিয়ায়ে কিরাম عَلَیۡہِمُ َالسَّلَام এবং শুহাদায়ে এজামের رَحِمَہُمُ اللّٰہُ السَّلَام মতাে আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللّٰہُ السَّلَام গনও ওফাতের পর জীবিত থাকেন। যেমনটি:
ইমাম আহমদ রযা খান رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ বলেন: “ আউলিয়ায়ে কিরামগণ رَحِمَہُمُ اللّٰہُ السَّلَام ওফাতের পর জীবিত থাকেন, কিন্তু নবীদের মতাে নয় (অর্থাৎ আম্বিয়ায়ে কিরামের عَلَیۡہِمُ َالسَّلَام মতাে জীবিত নয়, কেননা) আম্বিয়ায়ে কিরামের عَلَیۡہِمُ َالسَّلَام জীবন ‘রূহানী, শারীরিক, ও দুনিয়াবী’ হয়, (আর তা) একেবারেই সেভাবে জীবিত থাকেন, যেভাবে দুনিয়ায় ছিলেন এবং আউলিয়ায়ে কিরামের জীবন তাঁদের চেয়ে কম আর শুহাদায়ে এজাম رَحِمَہُمُ اللّٰہُ السَّلَام এর চেয়ে বেশি, যাদের ব্যাপারে কোরআনে মজীদে ইরশাদ হয়েছে: ‘এদের (শহীদদের) মৃত বলােনা, তারা জীবিত। ”
[ফতােয়ায়ে রযবিয়্যাহ:, ২৯/৫৪৫ পৃষ্ঠা]
হযরত আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ বলেন: “ আল্লাহ তায়ালার অলী এই নশ্বর (অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে যাওয়া পৃথিবী) থেকে অবিনশ্বর জগতের দিকে স্থানান্তর (Transfer) হয়ে থাকে, তাঁরা আপন পরওয়ারদিগারের নিকট জীবিত, তাঁদেরকে রিযিক দেয়া হয় এবং খুশি ও আনন্দে রয়েছেন কিন্তু মানুষের সেই ব্যাপারে অনুভুতি নেই। ” [আশিয়াতুল লুময়াত, ৩/৪২৩ পৃষ্ঠা]
হযরত আল্লামা মােল্লা আলী কারী رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ বলেন: “ আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللّٰہُ السَّلَام এর উভয় অবস্থার (অর্থাৎ জীবন ও মৃত্যু) মধ্যে বাস্তবে কোন পার্থক্য নেই, তাই বলা হয়েছে যে, তাঁরা মৃত্যুবরণ করেন না বরং এক ঘর থেকে অপর ঘরে গমন করে থাকেন। ” [মিরকাতুল মাফাতিহ, ৩/৪৫৯ পৃষ্ঠা]
__________________________
[গ্রন্থ: ইসলামের মৌলিক শিক্ষা: ৩য় অংশ, ৮৮-৮৯ পৃষ্ঠা থেকে সংগৃহীত। বইটি Pdf ডাউনলোড করুন। আরো বই পেতে এখানে যান।
No comments