Header Ads

Header ADS

দেওয়ালের ময়লা (ঘটনা)



দেওয়ালের ময়লা:

_একদা ইমাম আযম رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ কোন এক কর্জ গ্রহীতা অগ্নিপুজারীর কাছে কর্জ উছুল করার জন্য তাশরীফ নিয়ে গেলেন। হঠাৎ তার ঘরের পাশে আসতেই তাঁর জুতা মােবারকে কাঁদা লেগে যায়। কাঁদা পরিষ্কার করার জন্য তিনি জুতা মােবারকগুলাে ঝাড়লেন। এতে করে কিছু কাঁদা সেই অগ্নিপুজারীর ঘরের দেওয়ালে লেগে যায়। তিনি খুবই চিন্তিত হয়ে গেলেন যে, এখন কী করব। এদিকে কাঁদা পরিষ্কার করতে গেলে দেওয়ালের মাটিও উঠে যাবে, আর যদি পরিষ্কার না করি, তা হলে দেওয়াল অপরিষ্কারই থেকে যাবে। এমন কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় শেষ পর্যন্ত দরজায় করাঘাত করলেন। অগ্নিপুজারী বাইরে এসে যখন ইমাম আযম কে দেখলেন, তখন কর্জ পরিশােধ না করার ব্যাপারে বিভিন্ন আপত্তি পেশ করতে থাকে। ইমাম আযম رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ ঋণের কথার পরিবর্তে দেওয়ালে কাঁদা লাগার কথা বলে নম্নসুরে ক্ষমা চেয়ে বললেন: 
_‘আমাকে বলুন, আপনার দেওয়ালটি কীভাবে পরিষ্কার করব?’
বান্দার হকের ব্যাপারে ইমাম আযম  رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ এর অবিচলতা এবং পরম আল্লাহর ভয় দেখে অগ্নিপুজারী অত্যন্ত প্রভাবিত হয়ে গেল। আর সে এভাবেই বলল: 
‘হে মুসলিম জাতির ইমাম! দেওয়ালের কাঁদা তাে পরেও পরিষ্কার করা যাবে, প্রথমে আপনি আমার হৃদয়ের কাঁদা পরিষ্কার করে আমাকে মুসলমান বানিয়ে নিন।’ 
এভাবে সেই অগ্নিপুজারী ইমাম আযম  رَحۡمَۃُ اللّٰہ ِعَلَیہِ এর খােদা ভীতি দেখে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন। 
[ইমাম ফখরুদ্দন রাযী: তাফসীরে কবীর: ১ম খন্ড, ২০৪ পৃষ্ঠা]

 ‘গুনাহুকি দলদল মে পাহস গেয়া হাে, 
গলে গলে তক মে ধাস গেয়া হাে।
নিকালিয়ে বাহারে নুহ ও আদম, 
ইমামে আযম আবু হানীফা।’ [ওয়াসায়িলে বখশিশ: ২৮৩ পৃষ্ঠা]

লিখাটি আমীরে আহলে সুন্নাত, মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী دَامَتْ بَرَكَتُهُمُ الْعَلِيَه এর ‘অশ্রুর বারিধারা’ নামক রিসালা হতে সংগৃহীত। রিসালাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.