Header Ads

Header ADS

বিবি ফাতেমা’র কাফনেরও পর্দা

হয়ে থাকে; বিবি ফাতেমা رَضِیَ اللہُ تَعَالٰی عَنۡہَا এর এটাও পছন্দ ছিলােনা যে, পর-পুরুষের দৃষ্টি তার কাফনে পড়ুক?

উত্তর: অবশ্যই। সুলতানে মদীনা, হুযুর صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী (প্রকাশ্য) ওফাতের পর খাতুনে জান্নাত, শাহাজাদীয়ে কওনাইন, হযরত সায়্যিদাতুনা ফাতেমাতুয যাহারা رَضِیَ اللہُ تَعَالٰی عَنۡہَا এর হুযুর পুরনূর صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিরহ এমনভাবে পেয়ে বসেছিলাে যে, তাঁর ঠোঁটে মুচকি হাসি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিলাে! তাঁর ওফাতের পূর্বে শুধুমাত্র একবারই মুচকি হাসতে দেখা গিয়েছিলাে। 




এই ঘটনাটা কিছুটা এরূপ, হযরত সায়্যিদাতুনা খাতুনে জান্নাত رَضِیَ اللہُ تَعَالٰی عَنۡہَا এর এই উদ্বেগ ছিলাে যে, “ আমি তাে সারা জীবন পর-পুরুষের দৃষ্টি থেকে নিজেকে বাচিয়ে রেখেছি, এখন যদি মৃত্যুর পর আমার কাফন পরিহিত লাশে মানুষের দৃষ্টি পড়ে যায়! ” কোন এক সময় হযরত সায়্যিদাতুনা আসমা বিনতে উমাইস বলেন: “ আমি হাবশায় দেখেছি যে, জানাযার (লাশের) সাথে গাছের ডাল বেধে দোলনার মতাে বানিয়ে তার উপর পর্দা লাগিয়ে দেয়া হয়েছিলাে। অতঃপর তিনি খেজুরের ডাল আনিয়ে, তা জুড়ে তার উপর কাপড় লাগিয়ে সায়্যিদা খাতুনে জান্নাত কে দেখালাম। তিনি তা দেখে খুবই খুশি হলেন এবং ঠোটে মুচকি হাসি এসে গিয়েছিলাে (অর্থাৎ তার সেটা পছন্দ হয়েছিল) । ব্যাস! এই এক মুচকি হাসি ছিলাে যা হুযুর صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাহেরী ওফাতের পর দেখা গিয়েছিলাে। ” 
[জযবুল কুলুব: (অনুদিত) ২৩১ পৃষ্ঠা]

সুবহানাল্লাহ! সায়্যিদা খাতুনে জান্নাত رَضِیَ اللہُ تَعَالٰی عَنۡہَا এর পর্দারও কি অপরূপ শান, কেউ কতই না সুন্দর বলেছে: 

“ চু যাহরা বাশ আয মাখলুখ রােপুশ, 
কেহ দর আগােশ শাব্বিরে বেহ বেনি। ” 

অর্থাৎ হযরত ফাতেমা যাহরা رَضِیَ اللہُ تَعَالٰی عَنۡہَا এর মতাে পরহেযগার ও পর্দানশীন হও, 
যেন কোলে হযরত সায়্যিদুনা শাব্বির নামক হযরত সায়্যিদুনা ইমাম হােসাইন এর মতাে সন্তান পাও।

প্রশ্ন: হাশরবাসীরাও কি সায়্যিদা খাতুনে জান্নাত رَضِیَ اللہُ تَعَالٰی عَنۡہَا কে পুলসিরাত অতিক্রম করাবস্থায় দেখবে না? 

উত্তর: হযরত আল্লামা জালাল উদ্দীন সুয়ুতি শাফেয়ী رَحۡمَۃُ اللّٰہ ِتَعَالٰی عَلَیہِ আমীরুল মু'মিনীন হযরত মাওলায়ে কায়েনাত আলী মুরতাদ্বা رَضِیَ اللّٰہُ تَعَالٰی عَنْہ থেকে বর্ণনা করেন যে, খাতামুল মুরসালীন, শফীউল মুনিবীন, রাহমাতুল্লিল আলামীন صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “ যখন কিয়ামত কায়েম হবে, তখন একজন আহব্বানকারী আহ্বান করবে: “ হে হাশরবাসীরা! আপন আপন মাথা নত করাে, চক্ষুদ্বয় বন্ধ করাে, হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ মুস্তফা صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পুলসিরাত অতিক্রম করবেন। ” 
[আল জামিউস সগীর: ৫৭ পৃষ্ঠা, হাদীস: ৮২২]

[আমীরে আহলে সুন্নাত دَامَتۡ بَرَکاتُہُمُ الۡعَالِیَہ এর কিতাব “ পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর ” এর ১৬৪-১৬৫ পৃষ্ঠা হতে সংগৃহীত]

No comments

Powered by Blogger.