Header Ads

Header ADS

নাপাকী অবস্থায় যে কাজগুলো করা যাবে



নাপাকী অবস্থায় যে কাজগুলো করা যাবে:


অযু বিহীন অবস্থায় নিমােক্ত কাজগুলাে করা যাবে: 

১) যদি কোরআনে পাক জুযদানে (অর্থাৎ গিলাপ) মেড়ানাে থাকে, তবে অযুবিহীন বা গােসল বিহীন অবস্থায় জুযদান স্পর্শ করাতে কোন ক্ষতি নেই। (আল হেদায়া, কিতাবুত তাহাৱাত, ১/৩৩) 

২) কোন এরূপ কাপড় বা রুমাল ইত্যাদি দ্বারা কোরআনে পাক ধরা বা স্পর্শ করা জায়িয, যা না আপনার অধীন অথবা না কোরআন পাকের অধীন। (রদ্দুল মুহতার, কিতাবুত তাহারাত, ১/৩৪৮) 

৩) অযু বিহীন অবস্থায় কোরআনে মজীদ বা এর কোন আয়াত স্পর্শ করা হারাম। স্পর্শ করা ব্যতিত মুখস্ত বা দেখে দেখে পড়াতে কোন সমস্যা নেই। (আল মারজিউস সাবিক) 

যার উপর গােসল ফরয হয়েছে, সে নিমােক্ত কাজসমূহ করতে পারবে: 

১) কোরআনে পাকের আয়াতে মুবারকা দোয়ার নিয়্যতে বা তবাররুকের জন্য যেমন: بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ বা কৃতজ্ঞতা প্রকাশের জন্য اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡن অথবা কোন মুসলমানের মৃত্যুতে বা কোন ধরনের বিপদের সংবাদ শুনে اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ কিংবা প্রশংসার নিয়্যতে পুরাে সূরা ফাতিহা বা আয়াতুল কুরসী অথবা সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ে এবং সর্বাবস্থায় কোরআন পড়ার নিয়্যত না হলে কোন ক্ষতি নেই। (আলমগিরী, কিতাবুত তাহারাত, ১/৩৮। বাহারে শরীয়ত, গােসলের বর্ণনা, ১/৩২৬) 

২) শেষের তিন শব্দ قُلۡ, قُلۡ ব্যতিত প্রশংসার নিয়তে পড়তে পারবে। قُلۡ শব্দ সহকারে প্রশংসার নিয়্যতেও পড়া যাবে না, কেননা এই অবস্থায় তা কোরআন থেকে পড়াটা নির্দিষ্ট হয়ে যাবে, নিয়্যতের কোন গ্রহনযােগ্যতা নেই। (বাহারে শরীয়ত, গােসলের বর্ণনা, ১/৩২৬) 

৩) কুরআন মজীদের দিকে দেখাতে কোন ক্ষতি নেই, যদিও হরফের দিকে দৃষ্টি যায় এবং শব্দ বুঝে আসে এবং মনে মনে পড়তে থাকে, কেননা মনে মনে পড়ার ক্ষেত্রে কোন বিধান নেই। 

৪) দরূদ শরীফ এবং বিভিন্ন দোয়া পড়াতে কোন ক্ষতি নেই, কিন্তু উত্তম হলাে যে, অযু বা কুলি করে পড়া। 

৫) আযানের উত্তর দেয়াও জায়িয।

[দাওয়াতে ইসলামীর ‘মাকতাবাতুল মদীনা’ কর্তৃক প্রকাশিত ‘ইসলামের মৌলিক শিক্ষা’ কিতাবের ১০৩-১০৪ পৃষ্ঠা হতে সংগৃহীত। কিতাবটির Pdf ডাউনলোড করুন ইসলামিক বই পেতে এখানে যান

No comments

Powered by Blogger.