Header Ads

Header ADS

লাব্বায়িকের ৯টি মাদানী ফুল


লাব্বায়িকের ৯টি মাদানী ফুল:

﴾১﴿ উঠতে বসতে, চলতে ফিরতে, অযু অবস্থায়, অযু বিহীন অবস্থায়, মোট কথা সর্বাবস্থায় ‘লাব্বায়িক’ বলতে থাকবেন।

﴾২﴿ বিশেষত উচুঁ স্থানে চড়তে, ঢালু স্থানে নামার সময় বা সিঁড়িতে উঠার সময় কিংবা নামার সময়, দুই কাফেলা পরস্পর সাক্ষাৎ হলে, সকাল, বিকাল, শেষরাতে এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে, মোট কথা প্রত্যেক অবস্থার পরিবর্তনে লাব্বায়িক বলবেন।

﴾৩﴿ যখনই লাব্বায়িক পড়া শুরু করবেন, কমপক্ষে তিনবার পড়বেন।

﴾৪﴿ মু’তামির অর্থাৎ ওমরাকারী আর ‘তামাত্তু’হজ্বকারীরাও ওমরা করার সময় যখন কা’বা শরীফের তাওয়াফ শুরু করবে তখনই হাজরে আসওয়াদকে প্রথমবার চুমু দিয়ে লাব্বায়িক বলা ত্যাগ করবেন।

﴾৫﴿ ‘মুফরিদ’ ও ‘কারিন’ লাব্বায়িক বলা জারি রেখে মক্কা শরীফে অবস্থান করবে। কেননা তার লাব্বায়িক ও তামাত্তু হজ্বকারী যখন হজ্বের ইহরাম বাঁধবে, তার লাব্বায়িক ধ্বনি জুলহিজ্জার দশম দিবসে জমরাতুল আকাবাতে (অর্থাৎ বড় শয়তানে) প্রথম বার কংকর নিক্ষেপ করার সময়েই শেষ হবে।

﴾৬﴿ ইসলামী ভাইয়েরা উচ্চ আওয়াজে লাব্বায়িক বলবেন, তবে এতটুকু বড় আওয়াজ না হওয়া চাই যা দ্বারা নিজের কিংবা অন্যের কষ্ট হয়।

﴾৭﴿ ইসলামী বোনেরা যখন লাব্বায়িক বলবেন, খুবই নিম্নস্বরে বলুন আর এই কথা সর্বদার জন্য ইসলামী ভাই ও ইসলামী বোনেরা অন্তরে গেথে নিবেন যে, হজ্ব ব্যতীতও আপনি যখন কিছু পড়বেন তাতে এতটুকু আওয়াজ করা প্রয়োজন, যা নিজের কানে শুনেন। যদি বদির কিংবা পরিবেশ গত কারণে শুনা না যায়, তখন কোন ক্ষতি নেই। তবে এতটুকু শব্দে আদায় করতে হবে, যেন কোন অসুবিধা না হলে নিজ কানে শুনা যাবে।

﴾৮﴿ ইহরামের জন্য নিয়্যত করা শর্ত। যদি নিয়্যত ছাড়া লাব্বায়িক বলা হয় ইহরাম হবেনা। অনুরূপভাবে একা নিয়্যতও যথেষ্ট হবে না। যদি না আপনি লাব্বায়িক কিংবা তদস্থলে তার সমার্থ জ্ঞাপক কোন বাক্য বলেন। (আলমগিরী, ১ম খন্ড, ২২২ পৃষ্ঠা)

﴾৯﴿ ইহরামের জন্য একবার মুখে লাব্বায়িক বলা জরুরী। আর যদি তদস্থলে سُبۡحٰنَ اللّٰہِ কিংবা اَلۡحَمۡدُلِلّٰہِ কিংবা لَآ اِلٰـہَ اِلَّا الـلّٰـہُ কিংবা অন্য কোন শব্দে জিকরুল্লাহ করে থাকেন, আর ইহরামের নিয়্যত করে নিন, তাহলে ইহরাম সম্পন্ন হয়ে যাবে। কিন্তু লাব্বায়িক বলাই সুন্নাত। (প্রাগুক্ত)

করো খুব ইহরাম মে লাব্বায়িক কি তাকরার
দে হজ্ব তা শরফ হার বরছ রব্বে গাফ্‌ফার।

اٰمِين بِجا هِ النَّبِيِّ الْاَمين   صَلَّى اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الۡحَبِیۡب!  صَلَّى اللہُ تَعَالٰی عَلٰی مُحَمَّد


───────────
‘রফিকুল হারামাঈন’ কিতাবের ৬০-৬১ পৃষ্ঠা হতে সংগৃহীত। কিতাবটি ডাউনলোড করুন। আরো ইসলামিক কিতাব পেতে এখানে যান।

No comments

Powered by Blogger.