Header Ads

Header ADS

তাওয়াফের মধ্যে ৭টি কাজ হারাম, তাওয়াফ যদিওবা নফল হয়




তাওয়াফের মধ্যে ৭টি কাজ হারাম,
তাওয়াফ যদিওবা নফল হয়:

﴾১﴿ অজু ছাড়া তাওয়াফ করা। ﴾২﴿ একান্ত অপারগতা ব্যতীত পালকীতে আরোহন করে অথবা কোলে চড়ে অথবা কারো কাঁধে আরোহন করে ইত্যাদি নিয়মে তাওয়াফ করা। ﴾৩﴿ কোন অপারগতা ছাড়া বসে বসে সরে যাওয়া (পার্শ্বপরিবর্তন করা) অথবা হামাগুড়ি দিয়ে চলা।﴾ ৪﴿ কা’বাকে হাতের ডান দিকে রেখে উল্টা তাওয়াফ করা। ﴾৫﴿ তাওয়াফে ‘হাতিমের’ ভিতর দিয়ে চলা। ﴾৬﴿ সাত চক্করের কম তাওয়াফ করা। ﴾৭﴿ যে অঙ্গ সতরের অন্তর্ভূক্ত, উহার এক চতুর্থাংশ খোলা (অনাবৃত) রাখা। যেমন: রান (উরু), কান অথবা হাতের কব্জি ও কুনুই এর মধ্যাংশ। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ১১১২ পৃষ্ঠা) ইসলামী বোনেরা এ ব্যাপারে খুব বেশী সতর্ক থাকুন যে, তাওয়াফের সময় বিশেষতঃ হাজরে আসওয়াদে ইসতিলাম দেওয়ার সময় অনেক ইসলামী বোনের হাতের কব্জির এক চতুর্থাংশ তো নয় বরং অনেক সময় সম্পূর্ণ হাতের কব্জিই (কব্জি থেকে কুনুই এর মধ্যাংশ) উন্মুক্ত হয়ে যায়। (তাওয়াফ ব্যতীত অন্যান্য সময়ও গাইরে মাহরামের সামনে মাথার চুল বা কান বা কব্জি খোলা (উন্মুক্ত করা) হারাম।

পর্দার বিস্তারিত বিধান জানার জন্য দা’ওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত ৩৯৭ পৃষ্ঠা সম্বলিত কিতাব “পর্দা সম্পির্কিত প্রশ্নোত্তর” খুব ভালো করে অধ্যয়ন করুন।


───────────
‘রফিকুল হারামাঈন’ কিতাবের ১১০-১১১ পৃষ্ঠা হতে সংগৃহীত। কিতাবটি ডাউনলোড করুন। আরো ইসলামিক কিতাব পেতে এখানে যান।

No comments

Powered by Blogger.