Header Ads

Header ADS

খোৎবার ৭টি মাদানী ফুল (করণীয় ও বর্জনীয়)


খোৎবার ৭টি মাদানী ফুল

(করণীয় ও বর্জনীয়)

(১) হাদীস শরীফে বর্ণিত আছে: “যে ব্যক্তি জুমার দিন মানুষের গর্দান টপকিয়ে টপকিয়ে সামনে যায়, সে যেন জাহান্নামের দিকে পুল তৈরী করল।”
[তিরমিযী, ২য় খন্ড, ৪৮ পৃষ্ঠা, হাদীস-৫১৩]

জাহান্নামের দিকে পুল তৈরী করার অর্থ হলো, তার উপর আরোহণ করে মানুষ জাহান্নামে প্রবেশ করবে।
[বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৭৬১-৭৬২ পৃষ্ঠা]

(২) খতিবের দিকে মুখ করে বসা সাহাবীদের সুন্নাত।
[মিশকাত শরীফ হতে সংকলিত, ১২৩ পৃষ্ঠা]

(৩) বুজুর্গানে দ্বীন رَحِمَہُمُ اللہُ تَعَالٰی বলেন: দু’জানু হয়ে বসে খোৎবা শ্রবণ করুন। প্রথম খোৎবায় (নামাযের মত) হাত বেঁধে এবং দ্বিতীয় খোৎবায় উরুর উপর হাত রেখে খোৎবা শুনলে اِنۡ شَآءَ اللہ عَزَّوَجَلَّ দুই রাকাআত নামাযের সাওয়াব পাওয়া যাবে।
[মিরাতুল মানাজীহ, ২য় খন্ড, ৩৩৮ পৃষ্ঠা]

(৪) আ’লা হযরত ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللّٰہِ تَعَالٰی عَلَیْہِ বলেন: “খোৎবার মধ্যে হুযুর পুরনূর صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মোবারক শুনলে মনে মনে দরূদ শরীফ পড়তে হবে।কেননা, খোৎবা পাঠের সময় চুপ থাকা ফরয।” [ফতোওয়ায়ে রযবীয়া, ৮ম খন্ড, ৩৬৫ পৃষ্ঠা] ❁

(৫) “ দুররে মুখতার ” কিতাবে উল্লেখ আছে; খোৎবার সময় পানাহার করা, কথা বলা যদিও سُبۡحٰنَ اللہ বলুক না কেন, সালাম ও সালামের জবাব দেয়া, সৎকাজের কথা বলা ইত্যাদি সম্পূর্ণরূপে হারাম।
[দুররে মুখতার, ৩য় খন্ড, ৩৯ পৃষ্ঠা]

(৬) আ’লা হযরত رَحْمَۃُ اللّٰہِ تَعَالٰی عَلَیْہِ  বলেন: খোৎবা পাঠের সময় মসজিদে হাটাহাটি করা হারাম। ওলামায়ে কিরামগণ رَحِمَہُمُ اللہُ السَّلَامবলেন:খোৎবা চলাকালীন সময়ে কেউ মসজিদে আসলে মসজিদের যে পর্যন্ত এসে পৌঁছেছে সেখানেই বসে যাবে, সামনে অগ্রসর হবে না। অগ্রসর হলেই তা কাজে পরিগণিত হবে। আর খোৎবা চলাকালীন সময়ে কোন কাজ বৈধ নয়।
[ফতোওয়ায়ে রযবীয়া, ৮/৩৩৩ পৃষ্ঠা]

(৭) আ’লা হযরত رَحۡمَۃُ اللّٰہ ِتَعَالٰی عَلَیہِ আরো বর্ণনা করেন, “খোৎবা পাঠের সময় কোন দিকে ঘাঁড় ফিরিয়ে দেখাও হারাম।”
[ফতোওয়ায়ে রযবীয়া, ৮/৩৩৪ পৃষ্ঠা]

[আমীরে আহলে সুন্নাত, হযরত মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী রযবী (دَامَتۡ بَرَکاتُہُمُ الۡعَالِیَہ) কর্তৃক লিখিত “ নামাযের আহকাম ” নামক কিতাবের ২৮৪-২৮৫ নং পৃষ্ঠা হতে সংগৃহীত]

কিতাবটি (PDF) ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:
https://data2.dawateislami.net/Data/Books/Download/bn/pdf/2016/20-1.pdf

No comments

Powered by Blogger.