Header Ads

Header ADS

২৭শে রজবের আমল ও ফযিলত: ৩টি হাদিস শরিফ


২৭শে রজবের আমল ও ফযিলত: ৩টি হাদিস শরিফ

(১) “ রজবে একটি দিন ও রাত রয়েছে, যে ব্যক্তি সেই দিনে রােযা রাখবে এবং রাতে কিয়াম (অর্থাৎ ইবাদত) করবে তবে যেনাে শত বছরের রােযা রাখলাে আর তা হলাে ২৭শে রজব। ”
(শুয়াবুল ঈমান, ৩/৩৭৪, হাদীস: ৩৮১১)

(২) “ যে ব্যক্তি রজবের সাতাইশতম দিনে রােযা রাখবে তবে আল্লাহ পাক তার জন্য ষাট (৬০) মাসের রােযার সাওয়াব লিখে দিবেন। ”
(ফাযায়িলে শাহলে রজব লিল খাল্লাল, ৭৬ পৃষ্ঠা)

(৩) “ রজবে একটি রাত রয়েছে, তাতে নেক আমলকারীদের জন্য ১০০ বছরের নেকীর সাওয়াব লিখে দেয়া হয় আর তা হলাে রজবের ২৭তম রাত। যে ব্যক্তি এতে ১২ রাকাত নফল নামায এমনভাবে পড়বে যে, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যেকোন সূরা এবং প্রতি দুই রাকাতে আত্তাহিয়্যাত পড়বে এবং ১২ রাকাত সম্পন্ন হওয়ার পর সালাম ফিরাবে, এরপর ১০০ বার:  

« سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ »

পাঠ করবে, ১০০ বার ইস্তিগফার, ১০০ বার দরূদ শরীফ পাঠ করবে এবং নিজের দুনিয়া ও আখিরাতের ব্যাপারে যা ইচ্ছা দোয়া করবে। আর সকালে রােযা রাখবে তবে আল্লাহ পাক তার সকল দোয়া কবুল করবেন, শুধুমাত্র গুনাহের জন্য করা দোয়া ব্যতীত। ”
(শুয়াবুল ঈমান, ৩/৩৭৪, হাদীস: ৩৮১২)

No comments

Powered by Blogger.