Header Ads

Header ADS

মা-বাবা দাড়ি রাখতে নিষেধ করলে?


প্রশ্ন:- আমার আব্বা আমাকে আমাদের প্রিয়নবী ﷺ এর সুন্নাত দাঁড়ি রাখতে নিষেধ করছে। আমি জানি দাঁড়ি রাখা ওয়াজিব। এখন আমি কী করব?

উত্তর:- পবিত্র হাদীস শরীফে রয়েছে: « لاَ طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِق ِ» অর্থাৎ: “ স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির অনুকরণ করা যাবেনা। ” [আহমাদ: হাদিস/২০৬৫৩]

ইসলামী শরীয়তে দাঁড়ি রাখা ওয়াজিব হিসেবে প্রমাণিত। সুতরাং মা-বাবা, স্ত্রী, বড় ভাই-বােন, আত্মীয়-স্বজন কারাে অনুরােধ বা চাপ ইত্যাদির কারণে দাঁড়ি কাটলে গুনাহগার হতে হবে। কিছু কিছু তথাকথিত অভিজাত (!) পরিবারের ছেলেরা দাঁড়ি রাখাকে লজ্জাজনক মনে করলেও প্রতিটি মুসলমানের উচিত এই বিষয়ে সচেতন হওয়া।

দাঁড়ি রাখা নবীজির সুন্নাত। যা পালন করা ওয়াজিব পর্যায়ে অন্তর্ভুক্ত। দাঁড়ি কাটা নবীজির কোমল বুকে কাঁটা দিয়ে আঁচড়ানাের ন্যায়। নবীর উম্মত দাবি করে নবীজির বুকে আঘাত করলাম, আমরা কোন ধরনের মুসলমান! অধিকন্তু কেউ যদি দাঁড়ি নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে সাথে সাথে তার ঈমান চলে যাবে। কারণ, দ্বীনের সংশ্লিষ্ট কোন বিষয় নিয়ে হাসি-তামাশা করা কুফরী। তবে বাবা ও বড়জনকে (যে দাড়ি না রাখার জন্য চাপ সৃষ্টি করছে) শালীনতার সহিত বুঝাবার চেষ্টা করবেন।
[ফতােয়ায়ে খানিয়া ইত্যাদি]

বই: যুগ জিজ্ঞাসা: ২৬৬-২৬৭ পৃষ্ঠা,
লিখক: আল্লামা মুফতি অছিয়র রহমান مُدََّّ ظِلُّهُ العَالِى 

No comments

Powered by Blogger.